সময় কথা বলে
- ফয়জুস সালেহীন
সময় যে কথা বলে
কাল যেটার অস্তিত্ব, সময়ের আবর্তনে সেটা গেছে চলে
আজ যে আছে জীবিত
সময় হয়তো কাল বলবে সে মৃত।
এইতো সেদিনও মবিন মিয়া ছিল হতদরিদ্র, মেহনতি
সময় আজ তাকে বানিয়েছে লাখপতি।
লটারি করেছে তার ভাগ্যের পরিবর্তন
এ যেন সময়ের বিরাট আয়োজন।
এইতো সেদিনও সোভিয়েত ইউনিয়ন ছিল অখণ্ড
সময় যে আজ সোভিয়েত ইউনিয়নকে করেছে খণ্ড-বিখণ্ড।
সময় যে কথা বলে
এইতো সেদিনও সে ছিল আমার ভবিষ্যত, কবে বর্তমানে এলো
কবে যে অতীতও হয়ে গেলো।
আমরা কেহ জানিনা সময় আগামীকাল কি বলবে
সময় তোমাকে অনুরোধ-
“বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে”, একথাটি বলবে।
২৯-৭-৯৫ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।